Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যে দেশ

📅 13 October 2022, 03:50 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যে দেশ
আন্তর্জাতিক ডেস্ক::  ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাজ্য। দেশটি রকেটবহনকারী যে ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, সেটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। এ ধরনের ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো ইউক্রেনকে সরবরাহ করছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার রুশ হামলা থেকে দেশটিকে রক্ষার জন্য ব্রিটেন এ ঘোষণা দিয়েছে।
রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে দ্রুতই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের অঙ্গীকার করলে যুক্তরাজ্য এ ঘোষণা দেয়। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে মস্কোর সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। যুক্তরাজ্য বলছে, এসব রকেট ইউক্রেনের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় সহায়ক হবে। এ ছাড়া ব্রিটেন ইউক্রেনের গোয়েন্দা বিভাগকে সহায়তা দিতে কয়েকশ ড্রোন এবং ১৮ হাউইটজার আর্টিলারি সরবরাহ করবে। ইতোমধ্যে দেশটি এ ধরনের ৬৪টি বন্দুক সরবরাহ করেছে। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জি সেভেনভুক্ত ধনী দেশগুলোর প্রতি আকাশ প্রতিরক্ষা তৈরিতে কিয়েভকে সহায়তার আহ্বান জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে ব্রাসেলসে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোটের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। সূত্র: রয়টার্স, আল আরাবিয়া নিউজ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]