Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

১০ ফিলিস্তিনিকে ইসরাইলের গুলি, দুজন সংকটাপন্ন

📅 16 October 2022, 04:40 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
১০ ফিলিস্তিনিকে ইসরাইলের গুলি, দুজন সংকটাপন্ন
আন্তর্জাতিক ডেস্ক::  অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ১০ ফিলিস্তিনিকে গুরুতর আহত করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা পশ্চিমতীরের সালফিত শহরে ওই তাণ্ডব চালায়।
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমতীরের সালফিত শহরে কারাবেত বানি-হাসান গ্রামে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের ওপর অত্যাচার শুরু করে ইসরাইলি বাহিনী। এ সময় এলাকার লোকজন এসবের প্রতিবাদ করলে ইসরাইলি বাহিনী গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে। এতে অন্তত ১০ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]