Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

এবার ইডেন কলেজ অধ্যক্ষ সুপ্রিয়ার বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতন-হেনস্তার অভিযোগ

📅 18 October 2022, 07:05 PM | 👁️ পঠিত: 9 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এবার ইডেন কলেজ অধ্যক্ষ সুপ্রিয়ার বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতন-হেনস্তার অভিযোগ
নিউজ ডেস্ক:: ছাত্রলীগের নেত্রীদের পর এবার রাজধানীর ইডেন মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বিরুদ্ধে এক ছাত্রীকে কক্ষে নিয়ে ছয় ঘণ্টা আটকে রেখে মানসিক টর্চার, হেনস্তা করার অভিযোগ উঠেছে।
রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের সামনে গতকাল (সোমবার) রাতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কলেজের মার্কেটিং বিভাগের নুসরাত জাহান কেয়া।তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
কেয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘আমি ১২টার সময়ে ট্রান্সক্রিপ্টের জন্য এবং অফিশিয়াল কিছু কাজে গেলে শিক্ষকেরা আমাকে অধ্যক্ষের রুমে নিয়ে যান। সেখানে আমাকে নানাভাবে হয়রানি করা হয়। ৬ ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক একটি অঙ্গীকারনামা নেওয়া হয়।’ এ সময় সাংবাদিকরা জানতে চান, কোন বিষয়ে তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়? জবাবে কেয়া বলেন, ‘ইডেন কলেজে ছাত্রলীগের নির্যাতন, চাঁদাবাজি ও সিট বাণিজ্যের বিষয়ে আমি রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে বক্তব্য দিয়েছিলাম তাই আমাকে জোরপূর্বক অঙ্গীকারনামা দিতে বাধ্য করা হয়েছে। শিক্ষকদের হয়রানি ও মানসিক নির্যাতনে আমি অসুস্থ হয়ে পড়ি।’ কেয়ার এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘ও আমাদের শিক্ষার্থী। তাকে কেন নির্যাতন করা হবে? হয়রানি, নির্যাতনের প্রশ্নই ওঠে না।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]