Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

এত চিৎকার করে কথা বলবেন না:কোহলি

📅 23 October 2022, 02:16 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এত চিৎকার করে কথা বলবেন না:কোহলি
স্পোর্টস ডেস্ক::  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান।  টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচের আগেই ভারত দলের সাবেক অধিনায়কের এক ভিডিও ভাইরাল হয়েছে।
যেখানে তাকে বলতে শোনা গেছে, এত চিৎকার করে কথা বলবেন না। ভিডিওটি মেলবোর্নে অনুশীলনের।  শুক্রবার সকালে অনুশীলনে ঘাম ঝরায় ভারত দল।
মহারণে নামার আগে পুরোদমে অনুশীলন করে নিয়েছেন ভারতের এ ব্যাটিং সেনসেশন।
সেখানে প্রবল চিৎকারে অনুশীলনে ব্যাঘাত ঘটায় ফ্যানদের উপর চটে যান কোহলি।  তবে ধমক না দিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রেখে অনুরোধের সুরে ফ্যানদের চিৎকার করতে বারণ করেন কোহলি। ভাইরাল হওয়া ভিডিওটিতে এমন চিত্র ফুটল। তাতে দেখা যাচ্ছে, কোহলি নেটে অনুশীলনে মগ্ন। নেটের ওপার থেকে লাগাতার হিন্দি ভাষায় মন্তব্য করে যাচ্ছেন কয়েকজন ফ্যান। কোহলির ব্যাটে বল আসতেই, ‘বাউন্ডারির ওপারে ফেলুন’ টাইপের মন্তব্য ভেসে আসছে। এমন মন্তব্যে ঠিকঠাক মনোসংযোগ করতে না পেরে এক পর্যায়ে দর্শকদের দিকে ঘুরে হিন্দিতে বলে ওঠেন কোহলি, “আরে, প্র্যাকটিসের সময় এত চিৎকার করে কথা বলবেন না। এতে মনোসংযোগ নষ্ট হয়।” বিরক্ত হলেও বিরাট অনুরোধের ভঙ্গিতেই এই কথাগুলো বলেন। কোহলির অনুরোধ রাখেন দর্শকরাও। যদিও, দর্শকদের মধ্য থেকে কেউ কেউ বলে ওঠেন, ‘কিং কোহলির জন্য আমরা চিয়ার করবই।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]