Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

যুব মহাসমাবেশে শেখ হাসিনা

📅 11 November 2022, 05:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যুব মহাসমাবেশে শেখ হাসিনা
নিউজ ডেস্ক:: যুবলীগের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আওয়ামী লীগ সভাপতি দুপুর ২টা ৪০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর সঙ্গে সুর মেলান তিনিসহ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা।
  সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগের সাবেক দুই চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজমসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। মঞ্চে আছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জ্যেষ্ঠ নেতারা। এর আগে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মিছিল নিয়ে আসতে থাকেন রাজধানীসহ সারা দেশের যুবলীগ নেতাকর্মীরা। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হলেও এর মধ্য দিয়ে সরকারবিরোধী দলগুলোকেও একটা সতর্কবার্তা দিতে চায় যুবলীগ। এ জন্য আজকের সমাবেশে উপস্থিতির বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ সমাবেশে ১০ লাখ নেতাকর্মীর সমাগম করতে চায় বলে জানিয়েছিল যুবলীগ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]