Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ‘সম্ভাবনা নেই’

📅 13 December 2022, 11:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ‘সম্ভাবনা নেই’
স্পোর্টস ডেস্ক :: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আজকের ম্যাচে জিতে ফাইনালেও খেলতে পারে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। তবে ফাইনালে মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও। ব্রাজিলের এই কিংবদন্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই আমার অনুমান ছিল, ব্রাজিল বা ফ্রান্সের মধ্যে কেউ বিশ্বকাপ জিতবে। ব্রাজিল আর প্রতিযোগিতায় নেই। কিন্তু ফ্রান্স রয়েছে। আমার দেখে মনে হচ্ছে ওরাই বিশ্বকাপ জিতবে।’
রোনাল্ডো আরও বলেন, ‘আর্জেন্টিনা মেসির উপর নির্ভর করে। মেসি আটকে গেলে দলটার জেতা কঠিন। কিন্তু ফ্রান্স এক জন ফুটবলারের উপর নির্ভর করে না। তাদের অনেকগুলো ভালো ফুটবলার রয়েছে। তাই ওদের জেতার সম্ভাবনা বেশি। বিশ্বকাপের গত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ফ্রান্স। এবার কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে দল দুটি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]