Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

খোলা চিঠিতে তিতেকে যা লিখেছেন নেইমার

📅 13 December 2022, 11:21 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খোলা চিঠিতে তিতেকে যা লিখেছেন নেইমার
স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার পর ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিতে। যদিও তিনি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে সরে দাঁড়াবেন দায়িত্ব থেকে। কিন্তু হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশন অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো তিতেকে।
ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের কোচ ছিলেন তিতে। কোচ হিসাবে প্রথম বিশ্বকাপ মিশনে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল। এবার কাতারেও শেষ আট থেকে ব্রাজিলের বিদায়। শেষ হয়েছে তার ব্রাজিল-অধ্যায়। তিতেকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন নেইমার। তিনি একটি খোলা চিঠি লেখেন তিতেকে। সেখানে জানান, প্রথম দেখায় তাকে পছন্দ হয়নি। নেইমার লেখেন, ‘আমাদের সামনাসামনি দেখা হওয়ার আগে আমরা অনেকবার একে অপরের বিরুদ্ধে খেলেছি। আমি ভেবেছিলাম আপনি খুবই বিরক্তিকর। কারণ আপনি সবসময় আমাকে মার্ক করে খেলার জন্য দলকে নির্দেশ দিতেন। আমাকে হারাতে আপনি সবকিছু করতেন।’ ব্রাজিলীয় তারকা জানান, ২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিতের প্রতি তার অন্যরকম অনুভূতি তৈরি হয়। নেইমার বলেন, ‘আমি আপনাকে কোচ হিসাবে চিনি এবং জানি। জানি আপনি খুব ভালো ছিলেন। কিন্তু ব্যক্তি হিসাবে আপনি সেরা। আপনি জানেন আমি কে। এটাই আমার কাছে বড় ব্যাপার। সবকিছুর জন্য প্রকাশ্যে আপনাকে ধন্যবাদ দিতে চাই। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, সেটার জন্যও অনেক কিছু শিখেছি। আপনি সবসময় আমার সেরা কোচদের একজন ছিলেন এবং থাকবেন।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]