Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

রিচার্লিসনকে ৩৪ লাখ টাকা ঘুস দিলেন নেইমার!

📅 20 December 2022, 05:01 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রিচার্লিসনকে ৩৪ লাখ টাকা ঘুস দিলেন নেইমার!
স্পোর্টস ডেস্ক :: কাতার বিশ্বকাপে বাইসাইকেল কিক করে বেশ সাড়া ফেলেছেন ব্রাজিলের তারকা রিচার্লিসন। যদিও ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে বাড়ি ফিরতে হয়েছে সেলেকাওদের। এবার রিচার্লিসনের পিঠের একটি ট্যাটু নিয়ে আলোচনায় এলেন ব্রাজিলিয়ান দুই তারকা নেইমার ও রিচার্লিসন।খবর আনন্দবাজারের। রিচার্লিসনের পিঠে করা সেই ট্যাটু থেকে তার (রিচার্লিসনের) ছবি মুছে ফেলার জন্য তাকে ৩০ হাজার ইউরো দিয়েছেন নেইমার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকার সমান।
সেই ট্যাটুতে তিনজনের ছবি এঁকেছেন রিচার্লিসন। সেখানে নিজের ছবি ছাড়াও ব্রাজিলের রোনালদো ও নেইমারের ছবি রয়েছে। এবারের বিশ্বকাপে রিচার্লিসন ও নেইমার দুজনই ছিলেন দারুণ ছন্দে। রিচার্লিসন চার ম্যাচে করেছিলেন ৩ গোল এবং ১ অ্যাসিস্ট। আর নেইমার তিন ম্যাচে ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যেখানে ব্রাজিলের জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোল করে পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]