Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আগুন

📅 07 February 2023, 07:00 PM | 👁️ পঠিত: 11 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আগুন
নিউজ ডেস্ক:: রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে লাগা এ আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ৪০ মিনিট চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সাংবাদিকদের বলেন, সীমান্ত স্কয়ারের বেজমেন্টে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]