Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

শান্তিতে আছে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

📅 06 March 2023, 05:53 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শান্তিতে আছে পদ্মা সেতু: সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক:: পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না। শান্তিতে আছে পদ্মা সেতু। সচিবালয়ের সভাকক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়া নিয়ে কোনো ভাবনা সরকারের নেই। গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এ সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে পদ্মা সেতুতে। ওই দিন রাতেই বাইক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। এর পর ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সেতু বিভাগ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]