Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

নারায়ণগঞ্জের খাদ্য গুদামে বিস্ফোরণ, নিহত ১

📅 18 March 2023, 12:30 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নারায়ণগঞ্জের খাদ্য গুদামে বিস্ফোরণ, নিহত ১
নিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্য গুদামে বিস্ফোরণের পর আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবন, কাগজের গোডাউন ছিল বলে জানায় ফায়ার সার্ভিস৷খবর পেয়ে ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ৷ এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন এবং আওলাদ (৪০) নামে এক শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানান সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইফুজ্জামান৷
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]