Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সাকিবদের আইপিএল খেলা নিয়ে যা বললেন হাথুরুসিংহে

📅 26 March 2023, 06:55 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাকিবদের আইপিএল খেলা নিয়ে যা বললেন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক::  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে ৩১ মার্চ। ১ এপ্রিল সাকিব আল হাসান ও লিটন দাসদের কলকাতা নাইটরাইডার্সের প্রথম ম্যাচ। একই দিনে মোস্তাফিজুর রহমানদের দিল্লিরও প্রথম ম্যাচ। ৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচে খেলে আইপিএলে অংশ নিতে ভারত সফরে যেতে পারেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। কারণ তিনি টেস্টে বিবেচনায় থাকেন না।
তবে সাকিব ও লিটন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও সহঅধিনায়ক। ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। পুরো ৫দিন খেলা হলে ৮ এপ্রিল ঢাকার টেস্ট শেষ হওয়ার কথা। এরপর জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি পাওয়ার শর্তে আইপিএল খেলতে ভারত সফরে যেতে পারেন সাকিব-লিটনরা। তবে আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাকিব-মোস্তাফিজ-লিটনকে ছুটি দিলে তাদের বিকল্প কারা হবেন সেটা নিয়েই বেশি চিন্তিত বোর্ড ও প্রধান কোচ হাথুরুসিংহে। সাকিব-লিটন-মোস্তাফিজদের আইপিএল খেলা প্রসঙ্গে রোববার চট্টগ্রামে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, বোর্ডের সিদ্ধান্ত হলো দেশের হয়ে আগে খেলতে হবে। বোর্ড তাদের এই বার্তাই দিয়েছে-তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে,এমনকি নিলামে নাম তোলার আগেও। সে বার্তা বদলায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সোমবার দুপুর ২টায় চট্টগ্রামের শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা। তার আগে হাথুরুসিংহে বলেন, হ্যাঁ আমি বিশ্বাস কিরি আইপিএল খেললে সাকিব-লিটন-মোস্তাফিজের স্কিলের উন্নতি হবে, এটা নিয়ে সংশয় নেই। আইপিএল শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সবকিছুর আগে প্রাধান্য পাবে দেশের হয়ে খেলা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]