Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

কিশোর গ্যাং'ভাই ব্রাদার গ্রুপের' ২ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব

📅 04 April 2023, 06:39 PM | 👁️ পঠিত: 11 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কিশোর গ্যাং'ভাই ব্রাদার গ্রুপের' ২ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব
নিউজ ডেস্ক:: রাজধানীর মিরপুরের কাফরুলে কিশোর গ্যাং 'ভাই ব্রাদার' গ্রুপের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে এই ২ জনকে গ্রেফতার করে র‌্যাব-৪। গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিরাজ ও শরিফ।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার এএসপি জাহিদুল ইসলাম বলেন, সোমবার ঢাকার কাউন্দিয়া ও বরিশাল থেকে ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। এর পর তাদেরকে কাফরুল থানায় সোপর্দ করা হয় । এদের বিরুদ্ধে থানায় আগেই মামলা ছিল। তবে গত সোমবার 'মিরপুরে কিশোর গ্যাং ভাই ব্রাদার গ্রুপের হামলায় গার্মেন্ট শ্রমিক আহত' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর র্যাব-৪ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ২ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, গার্মেন্ট শ্রমিক রাসেল মিয়ার ওপর হামলার ঘটনায় র্যাব ২ আসামিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]