Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে প্রায় ৯৬ কোটি ডলার

📅 16 April 2023, 11:18 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে প্রায় ৯৬ কোটি ডলার
নিউজ ডেস্ক::
ঈদ সামনে রেখে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশে আসছে। এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এসেছে ৯৫ কোটি ৮৭ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলের প্রথম ১৪ দিনে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার। ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল। এ ছাড়া বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৬৮ লাখ ডলার। এ ছাড়া বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ২০ হাজার ডলার। ব্যাংকগুলোর মধ্যে প্রবাসী আয় আনার শীর্ষে বরাবরের মতো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরপর সবচেয়ে বেশি আয় এসেছে দি সিটি, অগ্রণী, পূবালী ও সোনালী ব্যাংকের মাধ্যমে। এর আগে মার্চ মাসে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে দেশে ২০১ কোটি ৭৬ লাখ ডলার পাঠিয়েছিলেন। এ আয় আগের মাস ফেব্রুয়ারির তুলনায় ২৯ দশমিক ২৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি ছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]