Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 09 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইউক্রেনে পাঁচ মাসে হতাহত এক লাখ রুশ সেনা: হোয়াইট হাউস

📅 02 May 2023, 06:21 PM | 👁️ পঠিত: 18 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউক্রেনে পাঁচ মাসে হতাহত এক লাখ রুশ সেনা: হোয়াইট হাউস
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে, বিশেষ করে বাখমুতে পাঁচ মাসের লড়াইয়ে ২০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত ও অন্তত ৮০ হাজার সেনা আহত হয়েছেন। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপির। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার লক্ষাধিক সেনা হতাহত হয়েছেন। এদের মধ্যে ২০ হাজারেরও বেশি নিহত হয়েছেন।’
কিরবি আরও বলেন, ‘দোনবাসে রাশিয়ার হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বাখমুত হয়ে এ হামলা চেষ্টা করা হয়। রাশিয়া প্রকৃতপক্ষে কৌশলগতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ কোনো অঞ্চল দখল করতে পারেনি।’ মার্কিন গোয়েন্দাদের সদ্য প্রকাশ করা তথ্যের উদ্ধৃতি দিয়ে কিরবি বলেন, নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনারের মাধ্যমে নিয়োগ করা সেনা। এসব সেনার বেশিরভাগই রাশিয়ার কারাগারে থাকা লোকজনের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়। কিরবি বলেন, এ যুদ্ধে ইউক্রেনের কত মানুষ হতাহত হয়েছেন সেই ব্যাপারে তিনি কোনো ধারণা দিচ্ছেন না; কারণ ‘তারা এখানে রাশিয়ার আগ্রাসনের শিকার।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]