Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

📅 03 May 2023, 06:54 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বাবর আজমরা। আজ তৃতীয় ওয়ানডেতে  জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের। বুধবার করাচি স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
আগে ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৭ রান করেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক। আগের ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলা ফখর জামান এদিন ফেরেন ২৬ বলে ১৯ রান করে। এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ইমাম-উল-হকের সঙ্গে ১২১ বলে ১০৮ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। প্রথম দুই ওয়ানডেতে ৬৫ ও ৫৪ রানের ইনিংস খেলা বাবর আজম এদিনও খেলেন ফিফটির ইনিংস। ৬২ বলে তিন চার আর এক ছক্কায় ৫৪ রান করে ম্যাটহেনরি বলে বোল্ড হয়ে ফেরেন। তার বিদায়ে ২৮.৩ ওবারে ১৪৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]