Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের

📅 09 May 2023, 05:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: জাপান,যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাষ্ট্রিয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।  এসময় দলের নেতাকর্মীরও উপস্থিত ছিলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিমান বন্দরে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
এদিকে সোমবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ১৫ দিনের সফর শেষে মঙ্গলবার সকাল ১০টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি অবতরণ করেন। এর আগে তিন দেশ সফরের প্রথম ধাপে ২৫ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]