Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

📅 13 May 2023, 07:03 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে আগামী ১৯ মে শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ। ২০ মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা উত্তরসহ ২০ জেলা ও মহানগর, ২৭ মে ঢাকা দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে দলটি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]