Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

মাস্কাট থেকে আসা বিমানে মিলল ২০৪ সোনার বার

📅 18 May 2023, 07:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মাস্কাট থেকে আসা বিমানে মিলল ২০৪ সোনার বার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: মাস্কাট থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২০৪টি সোনার বার জব্দ করা হয়েছে। কাস্টমসের প্রিভেনটিভ টিম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে এই সোনা জব্দ করে। উদ্ধার সোনার দাম প্রায় ২৫ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কাস্টম সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে শাহজালালে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় সোনার বারগুলো। উদ্ধার সোনার ওজন প্রায় ২৩ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। সোনার বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]