Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লুলা

📅 27 May 2023, 05:21 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লুলা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে সেন্ট পিটার্সবার্গ সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। লুলা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে শুক্রবার তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। খবর দ্য মস্কো টাইমসের।
এদিকে দিন কয়েক আগে লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডায় জড়ান এবং জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল হয়। আগামী ১৪-১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন। সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্য লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।’ তবে শান্তির জন্য সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের থাকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন। গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। এর পর থেকে উভয়পক্ষে যুদ্ধ চলমান রয়েছে। এ প্রসঙ্গে লুলা বলেন, উভয়েই নিশ্চিত যে, তারা যুদ্ধে জয়ী হতে চলেছে। এদিকে গত বছর লুলা বলেছিলেন, যুদ্ধের জন্য পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী। তবে এ মন্তব্যের জন্যে তিনি তীব্রভাবে সমালোচিত হন।l
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]