Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বাংলাদেশকে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

📅 13 June 2023, 06:58 PM | 👁️ পঠিত: 12 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলাদেশকে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: বাংলাদেশকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার কোটি টাকার বেশি) বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।  বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করতে এ ঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ফিলিপাইনে এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কোভিড অতিমারির পর অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ২০২১ সালের অক্টোবরে চালু হওয়া এডিবির কর্মসূচির অধীনে বাংলাদেশ এ সহায়তা পাচ্ছে। রাজস্ব আয় বাড়াতে সংস্কার এগিয়ে নিতে, সরকারি ব্যয় ও কেনাকাটায় স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানে সংস্কার ত্বরান্বিত করতে এবং ক্ষুদ্র ব্যবসায় কম সুদের ঋণের ব্যবস্থা করা এই কর্মসূচির উদ্দেশ্য। উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতি এখন একটু চাপের মুখে আছে। এডিবির এই বাজেট সহায়তা রিজার্ভের জন্য কিছুটা সহায়ক হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624