Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ জমবে না: ভারতের সাবেক কিংবদন্তি

📅 16 June 2023, 05:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ জমবে না: ভারতের সাবেক কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ অনুষ্ঠান নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটি শেষ পর্যন্ত কেটে গেল। হাইব্রিড মডেলে হচ্ছে উপমহাদেশের জনপ্রিয় এই টুর্নামেন্ট। ৪ টি ম্যাচ হবে পাকিস্তানে, বাদবাকি খেলা হবে শ্রীলংকায়। পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ জমবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) হাইব্রিড মডেল মেনে নেওয়ার পর এই ক্রিকেট ধারাভাষ্যকার বলেন, এসিসি নতুন এই মডেল মেনে নেওয়ায় আমি বিস্মিত হয়নি। কারণ ভারত আগেই জানিয়ে দিয়েছিল তারা পাকিস্তান সফরে যাবে না।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে আশা প্রকাশ করে বলেন যে, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। তারা ভারত না এলে বিশ্বকাপ খেলতে যাবে না বলে ঘোষণা দিয়েছিল। আসলে পাকিস্তান না থাকলে এশিয়া কাপ জমত না। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ চলবে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপালের মধ্যে ১৩ ম্যাচের জমজমাট এই টুর্নামেন্ট হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]