Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

নির্বাচনকালীন সরকার গঠনের রূপরেখা জানাল ইসলামী আন্দোলন

📅 18 June 2023, 04:03 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নির্বাচনকালীন সরকার গঠনের রূপরেখা জানাল ইসলামী আন্দোলন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন কীভাবে হবে তার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পুরানা পল্টন আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তুলে ধরেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সেখানে বলা হয়, জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠন হওয়ার সঙ্গে-সঙ্গে সংসদ ভেঙে দিতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। কোনো কারণে সেটি সম্ভব না হলে পরবর্তী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন করতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান মন্ত্রিসভার কেউই নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবে না এবং জাতীয় সরকারে যারা থাকবেন তারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। নির্বাচনকালীন জাতীয় সরকারে কারা থাকবেন তা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, বুদ্ধিজীবী মহল এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুতই আমরা জাতীয় সরকারে কারা থাকবেন এবং তার কাঠামো কী হবে তা প্রকাশ করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতারা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]