Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

৬৬ হাজার টাকা ঘুস নিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতার

📅 18 June 2023, 04:09 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৬৬ হাজার টাকা ঘুস নিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ঘুস নিতে গিয়ে ধরা পড়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ৬৬ হাজার টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। শনিবার ভারতের নিজামাবাদ পুলিশের দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা তাকে গ্রেফতার করে।
সম্প্রতি নিজামাবাদ পুলিশ অভিযোগ পায়, বিশ্ববিদ্যালয় চত্বর ব্যবহার করা এবং আরও কিছু সুবিধার পরিবর্তে টাকা দাবি করছেন উপাচার্য। সেই অনুযায়ী কৌশল অবলম্বন করে দুর্নীতি দমন শাখা। শনিবার সকালে উপাচার্যের বাড়িতে টাকা হস্তান্তরের কথা ছিল। সেখানেই তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দাচেপল্লি রবিন্দরকে গ্রেফতার করে পুলিশ। রবিন্দরের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির কাছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেই সংস্থার প্রচার করিয়ে দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে ৬৬ হাজার টাকা ঘুস চেয়েছেন। ওই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি কোর্স করায়। শনিবার সকালে ফাঁদ পাতে পুলিশ। উপাচার্যের বাসভবনে যখনই টাকা হস্তান্তর হচ্ছে, তখনই পুলিশ হাতেনাতে ধরে ফেলে তাকে। গ্রেফতারের পর তাকে হায়দরাবাদের দুর্নীতি দমন আদালতে তোলা হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]