Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

দেশে ডেংঙ্গুতে ৫ জনের মৃত্যু,নতুন রোগী ৬৭৮

📅 04 July 2023, 05:43 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশে ডেংঙ্গুতে ৫ জনের মৃত্যু,নতুন রোগী ৬৭৮
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেংঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেংঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। এতে বলা হয়, বর্তমানে মোট ১৬৬৯ জন ডেংঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১০০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬৯ জন ডেংঙ্গু রোগী। চলতি বছর ডেংঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।  তাদের মধ্যে ঢাকায় ৭০৮৪ জন এবং ঢাকার বাইরে ২৭৮৭ জন চিকিৎসা নিয়েছেন। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮১৪১ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৯৩৬ জন এবং ঢাকার বাইরে ২২০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। উল্লেখ্য, চলতি বছর ডেংঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৬১ জন প্রাণ হারিয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]