Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে পুতিনের সাক্ষাৎ

📅 10 July 2023, 08:27 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে পুতিনের সাক্ষাৎ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাহিনীটি মস্কো অভিমুখী যাত্রা শুরুর পাঁচ দিনের মাথায় গত ২৯ জুন এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন ওয়াগনারের ইউনিট কমান্ডারসহ ৩৫ জনকে বৈঠকে আমন্ত্রণ জানান এবং তিন ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে ওয়াগনার কমান্ডাররা পুতিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা দেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধে নিয়মিত সেনাদের পাশাপাশি ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ইউক্রেনে পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জুনের শেষ সপ্তাহে তারা পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তবে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই অবস্থান থেকে সরে আসে ওয়াগনার। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্ততায় তারা মস্কো অভিমুখী যাত্রা বাতিল করে। প্রিগোজিনের নেতৃত্বে সংক্ষিপ্ত ওই বিদ্রোহ ছিল ১৯৯৯ সালে রাশিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পুতিনের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। খবর: এনডিটিভি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]