Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ডিবি পুলিশের সোর্স থেকে গড়েন ডাকাত দল...

📅 11 July 2023, 06:54 PM | 👁️ পঠিত: 12 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডিবি পুলিশের সোর্স থেকে গড়েন ডাকাত দল...
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:   শহিদুল মাঝি একসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স হিসেবে কাজ করতেন। ২০১২ সালে তিনি গড়ে তোলেন ডাকাত দল। তারপর থেকে ডিবি পরিচয়ে চলতে থাকে একের পর এক ডাকাতি। সারা দেশে এখন পর্যন্ত সাতটি মামলা হয়েছে শহিদুল মাঝির বিরুদ্ধে। 
সর্বশেষ ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গত সোমবার শহিদ মাঝিকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ। তার দলের মোট সাতজন ও ডাকাতির প্রস্তুতিকালে অপর একটি দলের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. শহিদুল ইসলাম মাঝি ওরফে শহিদ মাঝি (৫৩), সাগর চন্দ্র মালি (৩০), শাহ আলম হাওলাদার (৩৫), মো. কামরুল ইসলাম ওরফে রমিজ তালুকদার (৩০), মো. মাকসুদুল মোমিন ওরফে শামীম (৪৩), মো. হাসান (৩৮), মো. নুরুল ইসলাম (৩০), মো. খলিলুর রহমান ওরফে মাগার (৪৬), মো. আকরাম হোসেন (৩৮), মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহম্মেদ (৩৫), মো. ইলিয়াছ আহম্মেদ ওরফে নিরব (৩২), মো. ফরহাদ আলী (৬৬), মো. রিয়াজ হোসেন হাওলাদার ওরফে রিয়াজুল (৩১), মো. শফিকুল ইসলাম লিটন (৫০), মো. সেরাজুল ইসলাম (৪৪) ও মো. জহিরুল ইসলাম পিন্টু (৩৮)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩০টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, ডিবির জ্যাকেট, হ্যান্ডকাফ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ডিবিপ্রধান জানান, শহিদ মাঝি একসময় ডিবির সোর্স হিসেবে কাজ করত। ২০১২ সালে শহিদুল মাঝি অন্যদের বুঝিয়ে ডাকাত দল তৈরি করে। তার দলে ১০ জন সদস্য রয়েছে। আমরা সাতজনকে গ্রেফতার করেছি। অন্যদের নাম-পরিচয় পেয়েছি, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গত ১৭ জুন মামলার বাদী আব্দুল আজিজ (৩১) ব্যবসায়িক প্রয়োজনে তার ভগ্নিপতির মাধ্যমে ভগ্নিপতির বন্ধুর কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেন। ওই দিন বিকালে পল্টন থানাধীন বায়তুল ভিউ মার্কেটের পাশে অবস্থিত কার্পেট মার্কেটের সামনে থেকে কাঁধ ব্যাগে ১৩ লাখ টাকা নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে তার খিলক্ষেতের বাসার উদ্দেশ্যে রওনা হন। রাত ৭টা ৫৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন জিয়া কলোনি এমপি চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্রই অজ্ঞাতনামা ৩-৪ জন মাইক্রোবাসের মাধ্যমে তার ভাড়ায় চালিত মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর অজ্ঞাতনামা ৩-৪ জন ডিবির পোশাক পরিহিত অবস্থায় এবং ডিবি পরিচয়ে তাকে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে হাত, পা ও চোখ বেঁধে এলোপাতাড়ি মারধর করে। এরপর ভয়ভীতি দেখিয়ে তার ১৩ লাখ টাকা, মানিব্যাগে থাকা ১৯ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ছাড়া ভুক্তভোগীর বিকাশের এজেন্ট নম্বর ও পিন কোড জেনে ৩৭ হাজার টাকা তুলে নিয়ে নেয়। পরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাত ১১টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার অন্তর্গত চরপাড়া সাকিনের রাস্তার পাশে ফাঁকা জায়গায় ফেলে যায়। পরে মামলাটির ছায়াতদন্তে নামে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। ঘটনাস্থল পরিদর্শন, মামলার বাদীর বক্তব্য পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ছিনতাইকারী দলটিকে শনাক্ত করা হয়। ডিবিপ্রধান বলেন, গত ১০ জুলাই গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় অভিযান চালিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা চক্রের মূলহোতা মো. শহিদুল ইসলাম মাঝি ওরফে শহীদ মাঝিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন পাড়া ডগাইর ফার্মের মোড় এলাকা থেকে ডিবি লেখা কালো রঙের একটি হায়েস গাড়ি থেকে সাগর চন্দ্র মালি, শাহ আলম হাওলাদার, মো. কামরুল ইসলাম ওরফে রমিজ তালুকদার, মো. মাকসুদুল মোমিন ওরফে শামীমকে গ্রেফতার করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]