Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

দয়াল মুরশিদ যার সখা তার কিসের ভাবনা: প্রধানমন্ত্রীর উদ্দেশে ইনান

📅 28 July 2023, 10:21 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দয়াল মুরশিদ যার সখা তার কিসের ভাবনা: প্রধানমন্ত্রীর উদ্দেশে ইনান
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, আমাদের বিচলিত হওয়ার সুযোগ নেই। দয়াল মুরশিদ যার সখা তার কিসের ভাবনা। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আল্লাহও চায় না বিএনপি-জামায়াত ক্ষমতায় আসুক বলে মন্তব্য করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। তিনি বিএনপির উদ্দেশে বলেন, কথায় কথায় বলেন ঢাকায় বসে পড়বেন‌। আপনারা যদি ভাবেন সংবিধানের একচুল বাইরে নির্বাচন হবে, তাহলে সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বসে পড়ব। আমরা দেখাব কত ধানে কত চাল। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]