Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

অ্যাশেজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

📅 30 July 2023, 06:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অ্যাশেজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
লন্ডনের কিংসটন ওভালে চলমান টেস্টে জয় পেলেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।
বার্মিংহ্যামে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। লর্ডসে ৪৩ রানের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে লিডসে তৃতীয় টেস্টে জিতে সিরিজে (২-১) ভাগ বসায় স্বাগতিক ইংল্যান্ড। ম্যানচেস্টারে জয়ের পথেই ছিল ইংল্যান্ড কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে যায় পঞ্চম দিনের খেলা। যে কারণে জয়ের স্বপ্ন ভেস্তে যায় ইংল্যান্ডের। ওভালে চলতি টেস্ট ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ওভালে ইংল্যান্ড জয় পেলে সিরিজ ড্র করার সুযোগ পাবে। তবে অস্ট্রেলিয়া ৩৮৪ রানের টার্গেট তাড়ায় জয় পেলে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হবে। অস্ট্রেলিয়া জয়ের জন্য চতুর্থ ও পঞ্চম দিন সময় পাবে। দুই দিনে অজিদের করতে হবে ৩৮৪ রান। ব্যাটসম্যানরা ধৈর্য্যের পরিচয় দিতে পারলে জয় অবশ্যম্ভাবী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]