Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

হিরো আলমকে নিয়ে বিবৃতির বিষয়ে যা বললেন পিটার হাস

📅 01 August 2023, 04:28 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হিরো আলমকে নিয়ে বিবৃতির বিষয়ে যা বললেন পিটার হাস
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে দেওয়া কূটনীতিকদের বিবৃতিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করেন না বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, অন্য দেশগুলো যখন আমাদের অভ্যন্তরীণ ও রাজনৈতিক বিষয় উত্থাপন করেন, তখন আমরা তাদের কথা শুনি। আমরা দেখি তাদের কাছে কি শেখার আছে। আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না। এর আগে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ায় গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন ও ১২ দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই কাজে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়েছে। নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ না করে কূটনীতিকদের এমন আচরণ পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]