Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ঢাকার উদ্দেশে জোহানেসবার্গ ত্যাগ করছেন প্রধানমন্ত্রী

📅 26 August 2023, 03:26 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকার উদ্দেশে জোহানেসবার্গ ত্যাগ করছেন প্রধানমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকা সফর শেষে দেশে ফিরছেন। দেশে ফেরার উদ্দেশে আজ তিনি জোহানেসবার্গ ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি নিয়মিত ফ্লাইট শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ঘণ্টা যাত্রাবিরতির পর রোববার বাংলাদেশ সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। গত ২২ আগস্ট শেখ হাসিনা ব্রিকস দেশগুলোর ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছান। ব্রিকসের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এবারের শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]