Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

কিংবদন্তি রাজনীতিক সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

📅 28 August 2023, 11:37 AM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কিংবদন্তি রাজনীতিক সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:   ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিক, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিল ৮১ বছর।
নেক্সাস কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছে। অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সব শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মতিউর রহমান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে ছিলেন। ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা হিসেবে স্বীকৃত ছিলেন তিনি। প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুর রেজ্জাক এবং মায়ের নাম মেহেরুন্নেসা খাতুন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]