Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় রিজভী-সোহেলের বিচার শুরু

📅 31 August 2023, 03:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় রিজভী-সোহেলের বিচার শুরু
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।
রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। অপর আসামিরা হলেন— বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাজ ওরফে আব্বাস। বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ওই ঘটনায় রমনা থানায় মামলাটি করেন উপপরিদর্শক শফিউল ইসলাম।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]