Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বিপিএলে মুশফিকের দাম ৮০ লাখ, আফিফ এবাদত ও ইমরুলের কত?

📅 23 September 2023, 01:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিপিএলে মুশফিকের দাম ৮০ লাখ, আফিফ এবাদত ও ইমরুলের কত?
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হবে আগামীকাল রোববার। প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে মুশফিকুর রহিমের ৮০ লাখ টাকা। মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে সাত ক্যাটাগরিতে।
এবারের প্লেয়ার্স ড্রাফটে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ' ক্যাটাগরিতে থাকছেন মুশফিকুর রহিম। 'বি' ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার। তারা হলেন— আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। তৃতীয় ধাপে অর্থাৎ 'সি' ক্যাটাগরিতে আছেন ১৮ ক্রিকেটার। জাতীয় দলে অভিষিক্ত ক্রিকেটারের পাশাপাশি এখনো অভিষেক না হওয়া ক্রিকেটাররাও আছেন এই ক্যাটাগরিতে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো— মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম প্রমুখ। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। 'ডি' ক্যাটাগরিতে আছেন ৩১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। এ তালিকার উল্লেখযোগ্য নাম হলো— তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ। সবচেয়ে বেশি ৭৫ ক্রিকেটার আছেন 'ই' ক্যাটাগরিতে। তারা হলেন— আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেন। এ ক্যাটাগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা। 'এফ' ক্যাটাগরিতে আছেন ২৯ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন 'জি' ক্যাটাগরিতে আছেন ৪৫ ক্রিকেটার৷ তাদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]