Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া

📅 02 October 2023, 05:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া
স্পোর্টস ডেস্ক:  ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি জোরদারের ম্যাচে বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টিতে ভেসে যায় দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং ভারত-ইংল্যান্ড ম্যাচ। এই দুই ম্যাচে বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি।
খেলা শুরু হলেও বৃষ্টি কারণে শেষ পর্যন্ত রেজাল্ট হয়নি অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচে। সোমবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করে টাইগাররা। এরপর শুরু হয় বৃষ্টির। বৈরি আবহাওয়ার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রানের টার্গেট তাড়ায় ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি জোরদার করে টাইগাররা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]