Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সেলেনার জন্য যা করলেন মেসি

📅 04 October 2023, 12:10 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সেলেনার জন্য যা করলেন মেসি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল জয়ী অধিনায়ক লিওনেল মেসির খেলা দেখতে এসে রিঅ্যাকশন দিয়ে ভাইরাল হয়েছিলেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। এবার সেই মেসির মুগ্ধতাতেই আবারও বন্দি হয়েছেন জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা। 
স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী মেসি এবার মার্কিন গায়িকার সেলেনা গোমেজ ফাউন্ডেশনে দান করেছেন। মেসি তার একটি সই করা জার্সি সেলেনার ফাউন্ডেশনে দিয়েছেন। চলতি অক্টোবর মাসেই মেসির জার্সিটি নিলামে তোলা হবে। জানা গেছে, নিলামে মেসির এই জার্সিটির ভিত্তিমূল্য রাখা হয়েছে ৬ হাজার ডলার। অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম। আয়োজকদের ধারণা, ভিত্তি মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হবে মেসির জার্সিটি। আর এখান থেকে পাওয়া অর্থ সেলেনা ব্যয় করবেন তরুণদের মানসিক স্বাস্থ্য সেবার পেছনে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]