Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

"বিনিময়"

📅 27 October 2024, 11:48 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
"বিনিময়"

এই তো জীবন,

জীবন সংগ্রাম করে বেচে থাকা, তবে কেনো স্বাধীনতার পরে?

জনতা জনার্দন, তবে কি এখন নিস্তেজ নাকি সতেজ---- নির্বাক নাকি অন্ধ হয়ে যষ্টি হাতে ক্রমশ বেড়ায় খুজে, আত্মচেতনার দিনেরে।

পুঞ্জীবাদের পূজার্চনায় নতশিরে জীবনাঞ্জলি দিয়ে, অঞ্জলির ফলভোগের নিশ্চয়তায় অহর্নিশি যাপন করে চলছে!

তবে কি বিষয়াধিপতিই ---- পুঞ্জীবাদের আখড়ায় নতশিরে ব্যস্ত অঞ্জলি প্রদানে।

এখোনও কি সময় বাকী, চেতনায় জাগরিত হওয়ার! জাগো সবে জাগো, সংগ্রামের বিনিময়ে, জগজ্জন মঙ্গল কাজে, সবে লাগো।

.......গৌরীশ দাস...... ভারত,কাছাড় (আসাম)

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]