Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম ও সোলায়মান সেলিম

📅 18 December 2024, 01:13 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম ও সোলায়মান সেলিম
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা ৭ এর সাবেক এমপি সোলায়মান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়াও বিএনপি নেতা মকবুল হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624