Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু ২৭৪ হাসপাতালে ভর্তি হয়েছেন

📅 18 December 2024, 10:22 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু ২৭৪ হাসপাতালে ভর্তি হয়েছেন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৮ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ৩৩ জন, ঢাকা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯ হাজার ৫৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৫৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624