Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ২, আহত ৬৮

📅 21 December 2024, 12:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ২, আহত ৬৮
 সিলেট নিউজ টাইমস্  ডেস্ক : জার্মানিতে একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপার ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৮ জন। যারমধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির মাগডেবার্গ শহরে ঘটেছে এই ঘটনা ঘটে। খবর রয়টার্স। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পেশায় চিকিৎসক ৫০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি সৌদি আরবের নাগরিক। প্রথামিকভাবে ধারণা, ওই ব্যক্তি একাই চালিয়েছে হামলা। তবে এখনও হামলার কারন জানা যায়নি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন দেশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]