Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত হয়েছেন

📅 25 December 2024, 11:57 AM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত হয়েছেন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কাঞ্চন পৌর ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডিতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দু’পক্ষের সংঘর্ষ থামাতে গেলে, পূর্ব শত্রুতার জেরে তার উপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন। তারা আরও জানায়, তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে পাভেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]