Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

📅 30 December 2024, 12:01 PM | 👁️ পঠিত: 16 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  গুলশান থানার হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়েছে এই জাসদ নেতাকে। এ ছাড়াও, যাত্রাবাড়ী, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানার থানাসহ একাধিক থানার হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করীম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624