Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি ১২ কর্মকর্তা'কে দেওয়া হয়েছে

📅 31 December 2024, 04:34 PM | 👁️ পঠিত: 17 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি ১২ কর্মকর্তা'কে দেওয়া হয়েছে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এ আদেশ গত ২৪শে ডিসেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্মসচিব) আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (যুগ্মসচিব) মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য (যুগ্ম-সচিব) হাওলাদার মো. রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইকবাল হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এ টি এম কামরুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) মো. কামাল উদ্দীন বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জালাল উদ্দিন আহম্মেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শাহজাহান মিয়া, ২০টি চাইল্ড ডে-কেয়ার সেন্টারের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) শবনম মোস্তারী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (যুগ্ম-সচিব) আবদুল্লাহ আল মামুন। পদোন্নতির আদেশে বলা হয়েছে, উল্লিখিত কর্মস্থল থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর/কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম, ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিধি মোতাবেক আর্থিক সুবিধা পাবেন। পরবর্তী সময়ে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624