Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানালেন চিকিৎসক

📅 17 January 2025, 02:35 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানালেন চিকিৎসক
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-একদিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। ২-১ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা। ডা. জাহিদ বলেন, কোন প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে- সেটাও তখন জানানো হবে। পরবর্তীতে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে; জানান চিকিৎসক জাহিদ। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের ওপর।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]