Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

গোলাপগঞ্জে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে (বালক) চ্যাম্পিয়ান লক্ষীপাশা ইউনিয়ন

📅 22 January 2025, 09:34 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গোলাপগঞ্জে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে (বালক) চ্যাম্পিয়ান লক্ষীপাশা ইউনিয়ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আয়োজিত গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালক)-এ চ্যাম্পিয়ান হয়েছে ৪নং লক্ষীপাশা ইউনিয়ন। সোমবার (২০ জানুয়ারী) এ ফাইনাল খেলা  অনুষ্টিত হয়। টুর্ণামেন্টে গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৪নং লক্ষীপাশা ইউপি ফুটবল দল ৪-৩ গোলে বিজয় লাভ করে।   পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের সকল সেক্টরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। বিজয়ী ৪নং লক্ষীপাশা ইউনিয়ন দলের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জামিল আহমদ। খেলা শেষে তাৎক্ষনিকভাবে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৪নং লক্ষীপাশা ইউনিয়ন দলকে সংবর্ধনা প্রদান হয়।   চেয়ারম্যান জামিল আহমদ এর সভাপতিত্বে ও ইউপি সদস্য সুবেল আহমদ ইমরান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও তরুণ ক্রীড়া অনুরাগী এনামুল হক আবুল, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুনিম ও হিসাব সহকারী মোঃ সাইফুর রহমান প্রমুখ।   উক্ত খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট রেফারি এসোসিয়েশনের সদস্য ময়নুল ইসলাম এবং টিম ম্যানেজার ও কোচ হিসেবে ছিলেন গোলাপগঞ্জ উপজেলার খ্যাতিমান ফুটবলার দিদার শাহরিয়ার।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]