Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

দ্বিতীয় দিন সারাদেশে আটক দুই শতাধিক

📅 10 February 2025, 03:16 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : সারাদেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক ব্যক্তিকে আটক ও গ্রেফতার হয়েছে। গাজীপুরে অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ৬, শ্রীপুরে ৫, কালীগঞ্জ ৪, কাপাসিয়া ৩ এবং কালিয়াকৈরে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া, মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেয়া হয় ৭৯ জনকে। গ্রেফতার সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এই নিয়ে গত দুই দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেফতার করলো পুলিশ। এছাড়া, দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে আরও অন্তত ১১১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এরমধ্যে রংপুরেই গ্রেফতার করা হয় ৩০ জনকে। পুলিশ জানায়, রংপুর মহানগরী থেকে ৫ এবং বিভাগের ৮ জেলা থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়। এরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। নেত্রকোণাতেও গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে। নারায়ণগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৯ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়া, ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ জন, খাগড়াছড়িতে ১০, রাজশাহী মহানগরীতে ৪, চুয়াডাঙ্গায় ৩ জন এবং হবিগঞ্জে ২ জনকে আটক করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]