Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে - সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে

📅 11 February 2025, 02:25 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে - সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতারের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এর বিচারক সামিদুল ইসলাম। এর আগে, আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটি বলছে, ৬ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুলের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও, জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ড ভোগ করেছেন এই আওয়ামী লীগ নেতা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]