'দেলোয়ার হোসেন দিলু'
আকিয়াতু টাইসন টাক মাথা চটকায়, ধর থেকে মন্ডু টা যদি কেউ মটকায় !
বুঝতেই পারবানা ছিল মাথায় বাবড়ি, যৌবনে মৌ বনে ঘুড়ে ছিলেন ধাবড়ি !
এইবার জেনেভায় হল টাক সমাচার, জড়ো হল বিশ্বের গোটা টাকতমা চার !
জাপানের তাকিয়াতু চায়নার টাকাসিট, টাক নিয়া সবাই এলো টাকে টাকে হয় রিট !
ইতালির নেরুলিও ফরাসির তাকাসভ, টাক মাথায় গোঁফ আছে গোঁফখানা বাঁকা সব !
কালো গলে টাই পরা শিবসেনা রাধারাম, ভারতীয় কালচারে আছে তার ডাক নাম !
বাংলার টাক্কু ভাই আছেন বেশ ফর্মে, হাম দিয়া ঘাম ঝরে জেনেভার গরমে !
আর কোন খ্যাতি নাই নাক ডেকে দেয় ঘুম, টাক তেলে চটকায় টাক ধুম টাক ধুম !