Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

📅 28 June 2018, 06:59 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডেস্ক:: সৌদি আরবের মদিনায় দুটি সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ বাংলাদেশি। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার (২৮ জুন) সকালে মদিনা থেকে ২০০ কিলোমিটার দূরে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানীর কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাসেদ (৬৫) এবং গোপালগঞ্জ জেলার আবুল বাশার (৬০)। আহতরা হলেন- ঢাকার এস এম আবুল খায়ের (৪১), নবাবগঞ্জের নাজমুল (৩৯), মানিকগঞ্জের শফিউল আলম (৩৬), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) এবং মোসতারা আক্তার(৪৩)। তারা বাংলাদেশে আসার জন্য জেদ্দা এয়ারপোর্টে যাচ্ছিলেন। বিকেলে তাদের ফ্লাইট ছিল। ৯ জনই ছিলেন ওমরা হজ্জ যাত্রী। এদের মধ্যে একই পরিবারের ৪ জন। অপরদিকে আরেক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫) নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। বাবু ওমরাহ শেষে দেশে ফেরার জন্য মদিনা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। তার পরিবারের তিন সদস্যও এ ঘটনায় আহত হন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]