Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

📅 15 March 2025, 05:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৈঠকে টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্বারোপ করেছে জামায়াত।   শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]